এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটির উপলক্ষে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশা শ্রেণীর মানুষেরা মাতৃভাষার জন্য আত্মবলিদানকারী লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সোমবার রাত ১২টা ১মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স 'র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলার ৩০৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ সরকারী -বেসরকারী, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের হাজার হাজার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত: একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য আত্মদানের মাধ্যমে বাঙালি জাতির জাতিসত্বার উন্মেষ ঘটে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গঠনের মাধ্যমে তার পূর্ণতা লাভ করে। এ দিনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী পালন করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮