এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর ও পৌর এলাকার বিভিন্ন ফার্মেসি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়। অভিমান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।
আজ সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক আদালত সড়ক ও শাপলা চত্ত্বরে বিভিন্ন ফার্মেসি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত বাজার অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এ সব ফার্মেসি ও ঔষধের দোকানে বিভিন্ন মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় আদালত সড়কের উষমী ফার্মেসীকে দশ (১০) হাজার টাকা এবং মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় শাপলা চত্ত্বরের নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং খাগড়াছড়ি জেলা পুলিশের একটি টিমও এই অভিযানে সহায়তা করে পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ভ্রাম্যমান কর্মসূচী জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পাপিয়া সুলতানা লিজা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮