চট্টগ্রাম প্রতিনিধি,
সিএমপি'র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সুদুর কক্সবাজার জেলা হতে আগত ১ টি এ্যাম্বুলেন্স যোগে বহনকৃত ১,০৫,০০০/(এক লক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি এ্যাম্বুলেন্স ও ০২ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৫ মে, কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিম চৌধুরী, ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান ও চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুদুর কক্সবাজার হইতে ০১টি এ্যাম্বুলেন্স যোগে ০২ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হইয়াছে।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম'র তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম'র নেতৃর্ত্বে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিমের সহায়তায় কোতোয়ালী থানাধীন নতুন ব্রীজঘাট হইতে কোতোয়ালী অভিমুখী মেরিনার্স রোডের পুরাতন ফিসারীঘাটের মুখে বিপরীত পাশে রাস্তার উপর পৌঁছে বিভিন্ন এ্যাম্বুলেন্স তল্লাশী করার লক্ষ্যে চেকপোস্ট করাকালে। গত ০৫ মে ১১.৪৫ মিনিটের সময় উক্ত স্থানে এ্যাম্বুলেন্স তল্লাশীকালে কক্সবাজার হতে আসা একটি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো ছ-৭১-১২৬৫ গাড়ীটাকে থামার জন্য সিগন্যাল দিলে উক্ত গাড়ীটি কৌশলে ইউটার্ন করে কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারীঘাটের রাস্তার অভিমুখে চলিয়া যায়। তাৎক্ষনিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার লিমা-২১ ডিউটির সরকারী গাড়ী যোগে উক্ত এ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ীর পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডস্থ কালভার্টের উপর এ্যাম্বুলেন্সটি আটক করে। তখন গাড়ীতে থাকা ০২ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০২ আসামীদ্বয়কে আটক করিতে সক্ষম হয়। এ্যাম্বুলেন্স এর চালকের সিটে বসা ০১নং আসামী শহিদুল ইসলাম খাঁন সাগর (২৭) ও চালকের পাশের সিটে বসা ০২নং আসামী মোঃ আফসার (৩৩) দ্বয়কে দৌড়াইয়া পালানো ও ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসা করিলে হতভম্ব হইয়া যায়। তখন ঘটনাস্থলের আশপাশ হইতে উপস্থিত লোকজন সহ মিডিয়ার লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত এ্যাম্বুলেন্স গাড়ীটি তল্লাশী করিয়া এ্যাম্বুলেন্স এর ভিতরে গ্যাস সিলিন্ডারের মধ্যে সুকৌশলে রক্ষিত অবস্থায় ধৃত আসামীদ্বয়ের দেখানো ও তাহাদের নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে (ক) ১,০৫০০০ (এক লক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ১০ (দশ) কেজি এবং (খ) মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো ছ-৭১-১২৬৫ এবং (গ) ০১ টি আকাশী রংয়ের পুরাতন Realme, Model No- RMX5566, মোবাইল ফোন, (ঘ) ০১ টি হালকা গোলাপী রংয়ের VIVO 1951 মডেলের পুরাতন মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- মাদকদব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮