প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৭:১৩ এ.এম
কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের পদযাত্রা চলছে।।

ইবি প্রতিনিধি।।
২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের - ইবি- শিক্ষার্থীদের পদযাত্রা শুরু হয়েছে। শনিবার -৬ জুলাই- সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়।
পূর্বঘোষিত তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা কর্মসূচি চলছে। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় বটতলায় গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হবে। এর আগে সকাল ১১টা থেকে পদযাত্রায় অংশ নিতে বটতলায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
পদযাত্রায় শিক্ষার্থীরা স্বাধীন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই- চাকরিতে কোটা- মানি না- মানবো না- 'মুক্তিযুদ্ধের বাংলায়- কোটার ঠাঁই নাই- সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে কোটা পদ্ধতি নিপাত যাক- মেধাবীরা মুক্তি পাক- ১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে- কোটা প্রথায় নিয়োগ পেলে- দুর্নীতি বাড়ে প্রশাসনে'সহ নানা স্লোগান দেন। এছাড়া শিক্ষার্থীদের ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন- কোটাপ্রথা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সাংবিধানিকভাবে এটি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কোটাপ্রথার মাধ্যমে আমাদের অধিকারের উপর লাথি মারা হচ্ছে। এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা বাতিল নয়, সংস্কারের পক্ষে দাড়িয়েছি। আর কোনও হঠকারী সিদ্ধান্ত চাই না। যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে একটি সন্তোষজনক সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে গত ২ ও ৪ জুলাই কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২