প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ৯:৪২ এ.এম
কৃষক হত্যা দিবস উপলক্ষে ভালুকা উপজেলা কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া।।

মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
কৃষক হত্যা দিবস উপলক্ষে ভালুকা উপজেলা কৃষক লীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় ভালুকা উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান বিদ্যুৎ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম, মান্নান সিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক একে রিপন, সাইফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক নোমানোজ্জামান নোমান, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ রাজু, হবিবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাজমুল হাসান প্রমূখ। এছাড়াও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২