প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ২:৩৪ পি.এম
কৃষক বাঁচলে দেশ বাঁচবে তারেক রহমানের প্রস্তাবিত কৃষি নীতি তুলে ধরছে পূর্বাচল উপশহরে প্রদর্শনী – ইন্জিনিয়ার হাবিবুর রহমান

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১০নং সেক্টরে মাটির মানুষ কৃষক, দেশের প্রাণ কৃষক, কৃষকের কথা' শীর্ষক যে আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, তা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে করা হয়েছে।
এই প্রদর্শনীটি কৃষকদের অধিকার এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বিএনপি'র ৩১ দফার ২৭তম দফায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষিকে আধুনিক ও লাভজনক করার জন্য বেশ কিছু প্রস্তাবনা রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পূর্বাচল উপশহরের ১০নং সেক্টরে
পর্শী হারার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (নারায়ণগঞ্জ১) রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেনর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার হাবিবুর রহমান।
তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফায় প্রধানত কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং পরিবেশ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কৃষকদের জন্য একটি ব্যাপক পরিকল্পনা, যা কেবল ন্যায্যমূল্য নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্য রাখে।
২৭ তম দফায় অন্তর্ভুক্ত মূল বিষয়গুলো হলো: কৃষিজমিকে অহেতুক অ-কৃষি কাজে ব্যবহার করা নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গবেষণা ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত ও প্রণোদনা দেওয়া হবে। নদী ও জলাশয় দূষণ রোধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত নদী খননের মাধ্যমে বন্যা ও খরা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের বৈজ্ঞানিক জরিপ চালিয়ে মজুত নিরূপণ এবং সে অনুযায়ী সম্পদ আহরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এই প্রদর্শনীতে এসব বিষয়কেই মাটির তৈরি বিভিন্ন প্রতিকৃতি, চিত্রকর্ম এবং অন্যান্য শৈল্পিক উপায়ে তুলে ধরা হয়েছে, যা কৃষকের জীবন ও তাদের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলেছে। এর মধ্য দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক অঙ্গীকার জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২