নিউজ ডেস্ক,
চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৬ মে) দুপুরে এক বিশাল সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশটি শুরু থেকেই ছিল জনসমুদ্রের মতো।
অনুষ্ঠানের এক পর্যায়ে ঘটে এক আবেগঘন মুহূর্ত।
সাইফুল ইসলাম লিটন নামের এক সাধারণ কৃষককে ডেকে নিজের পাশে বসান সরকারপ্রধান।
তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ব্যক্তিগতভাবে তার জীবন-জীবিকার খোঁজখবর নেন।
হঠাৎ এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল।
তিনি বলেন—
“মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এই সুযোগ পেয়েছি। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসতে পারা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত।”
এদিকে খাল পুনঃখনন কার্যক্রম ও এই সমাবেশকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে সমাবেশস্থলে।
সমাবেশে কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন,
“বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা থেমে থাকতে চাই না। লক্ষ্য হলো দেশকে খাদ্য উদ্বৃত্ত ও আরও সমৃদ্ধ করা।”
এ সময় নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দেন তিনি।
তিনি জানান, দেশের মেয়েদের উচ্চশিক্ষা—স্নাতক (পাস ও অনার্স) পর্যন্ত পড়াশোনার ব্যয় সরকার বহন করবে।
ঘোষণার পর সমাবেশস্থলে উপস্থিত জনতা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
করতালি ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮