প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৪, ৫:১১ এ.এম
কুষ্টিয়ায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড- ইবির ১১শিক্ষার্থীসহ আটক ১৪।।

ইবি প্রতিনিধি।।
সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা- গণগ্রেফতার- হামলা- মামলা- গুম ও খুনের প্রতিবাদে বুধবার -৩১ জুলাই- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে পারেনি শিক্ষার্থীরা। কর্মসূচি পালনে দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা কুষ্টিয়া কোর্ট চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ- র্যাব ও বিজিবির বাঁধায় তা পণ্ড হয়ে যায়। এসময় পুলিশ শহরের বিভিন্ন জায়গা থেকে ১৪ জন শিক্ষার্থীকে আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ১১ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকি ৩ জন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, দুপুর আড়াইটায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্ত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও আইনজীবীসহ সকল পেশাজীবি নাগরিকদের উপস্থিতিতে পদযাত্রা শুরুর কথা ছিল। কর্মসূচিকে ঘিরে আদালত চত্ত্বরে ও সকল প্রবেশপথে পুলিশ- বিজিবি ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়। এসময় আন্দোলনকারী সন্দেহে আইনজীবীদের চেম্বার ও দোকান থেকে শিক্ষার্থীদের খুঁজে খুঁজে বের করে দেন পুলিশ সদস্যরা। পরে বিভিন্ন এলাকা থেকে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন- জনশৃঙ্খলা ব্যাহত করছিল এমন ১৪ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছি। যদি তারা জড়িত থাকে তাহলে তাদেরকে আটক করা হবে- অন্যথায় ছেড়ে দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২