প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ১১:৪৭ এ.এম
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু।।

মো.সাইদুল
ইসলাম-মৌলভীবাজার-প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে কুলাউড়া রেলওয়ে জংশনের অদূরে আলালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে দুপুর ২টার দিকে রেলওয়ে পুলিশ তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে। তবে-এ রিপোর্টে লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশের ইনচার্জ মিহির কান্তি জানান-লাশ উদ্ধার করা হয়েছে। পিবিআই সদস্যরা এসে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২