প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ১:৪২ পি.এম
কুয়াকাটায় পবিপ্রবি রোভার স্কাউটসর পরিচ্ছন্নতা অভিযান।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
সমুদ্রকে পরিষ্কার রাখি দূষণমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি- রোভার স্কাউট গ্রুপের কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে।
শুক্রবার -১৫ ডিসেম্বর-দিনব্যাপি পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বীচ ক্লিনিং কর্মসূচি র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে সকাল ১০টায় সচেতনতামূলক র্যালিটি কুয়াকাটা পৌরসভা থেকে বের হয়ে সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার পটুয়াখালী জেলা রোভারের এল.টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ পটুয়াখালী জেলা রোভারের এ.এল.টি সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন পবিপ্রবি ফিসারিজ অনুষদের প্রফেসর সাজেদুল ইসলাম পটুয়াখালী জেলা রোভারের ট্রেজারার মাহবুব আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভা শেষে অতিথিবৃন্দ পবিপ্রবি রোভার স্কাউটস সদস্যবৃন্দদের সাথে নিয়ে সমুদ্র সৈকত ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন সমুদ্র আমাদের জাতীয় সম্পদ যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার ও আমাদের সকলের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২