তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের কুতুবদিয়া থেকে জলদস্যু বাহিনীর প্রধান মোশাররফ ও তার দুই সহযোগী গ্রেফতার হয়েছে। তাদের নিকট থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউবাগানে এই অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
গ্রেফতাররা হলেন- জলদস্যু মোশাররফ বাহিনীর প্রধান, কুতুবদিয়া উপজেলার সিকদারপাড়ার সাহাব উদ্দিনের পুত্র মোশাররফ হোসেন (২৮), সন্দ্বীপপাড়ার নুরুল আবছারের পুত্র মুহাম্মদ আজিজ (২৩) ও সিকদারপাড়ার জাবেদ আহমদের পুত্র রবিউল হাসান (২০)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া ও জনসংযোগ) নুরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ওই ৩ জলদস্যুকে আটক করা হয়। এসময় মোশাররফের কোমর থেকে একটি অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিকদারপাড়ার একটি ঝুপড়িঘর থেকে আরও সাতটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার জলদস্যু ও তাদের নিকট থেকে উদ্ধার করা অস্ত্র-গুলি কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা নুরুল আবছার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮