প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৭:৫৫ পি.এম
কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার অফিস:
কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধ দখলে থাকা জায়গা থেকে ৬টি দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কমিউনিটি সেন্টার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। তিনি বলেন, 'সরকারি জায়গা দখলমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে'।
এ সময় কুতুবদিয়া নৌ-কন্টিনজেন্ট কমান্ডার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২