প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৯:২১ পি.এম
কুড়িগ্রামে জেলায় পরপর নারী ডিসি—কুড়িগ্রামে প্রশাসনে নতুন ইতিহাস

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের সর্বশেষ ছয় জেলা প্রশাসকের মধ্যে চারজনই নারী—এমন ঘটনার ফলে জেলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এতে কোনো বিশেষ নীতি বা সিদ্ধান্ত নেই; বিষয়টি পুরোপুরি কাকতালীয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এর অংশ হিসেবে কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। তিনি ভূমি সংস্কার বোর্ডে উপভূমি সংস্কার কমিশনার ছিলেন। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২