আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেছেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. খালিদুজ্জামান শামীম (বি.এ)।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে খালিদুজ্জামান শামীম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ধলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নেদুর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, রানিয়াদ (ফুলবাড়ী) আলীয়া মাদরাসার সাবেক সহ-সভাপতি এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বর্তমানে কুড়ালিয়া গোরস্থান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে খালিদুজ্জামান শামীম বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে ১নং কুড়ালিয়া ইউনিয়নকে মাদকমুক্ত, ঘুষ ও দুর্নীতিমুক্ত, জবরদখলমুক্ত এবং বাল্যবিবাহমুক্ত একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খালিদুজ্জামান শামীম জানান, ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তিনি পরাজিত হলেও দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকার মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই কাজ করতে চাই। এজন্য কুড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় প্রত্যাশা করছি।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতার চেয়ারম্যান পদে প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করছেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮