দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়ানো গেলে বছরে প্রায় দুই লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা কিউআর’ নিয়ে আয়োজিত ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, বর্তমানে দেশের কর-জিডিপির হার ৭ শতাংশের কম, যা একসময় ১০ শতাংশ ছিল। আগামী ১ অক্টোবর থেকে কিউআর লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) শূন্য করা হবে। ফলে গ্রাহক ১০০ টাকা পরিশোধ করলে মার্চেন্টও ১০০ টাকা পাবেন।
তিনি বলেন, নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। কিউআর লেনদেন সফলভাবে বাড়ানো গেলে এ ব্যয় অন্তত ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব।
মোস্তাকুর রহমান আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে নগদ অর্থের ব্যবহার ও লেনদেনের খরচ কমবে। পাশাপাশি খুচরা টাকার সমস্যাও দূর হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮