মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভষ্মিভূতহয়েছে দুইটি কলোনির অন্তত ৬০ টি কক্ষ । শনিবার সকালে উপজেলার ভাতারিয়া এলাকায় বেলাল ও দুলালের কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার ভাতারিয়া এলাকায় বেলালের কলোনির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ।
মুহূর্তেই এ আগুনের লেলিহান শিখা পার্শ্ববতি দুলালের কলোনিতে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
আগুনে মালামালসহ দুটি কলোনির অন্তত ৬০ টি কক্ষ সম্পুর্ণ পুড়ে যায় ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । অগ্নিকান্ডে আনুমানিক ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮