প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৬:৪৮ পি.এম
কালিয়াকৈরে পৌর ছাত্রদল নেতা মামুন গ্রেফতার
![]()
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ইমরুল হাসান মামুন (৪০) পৌর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
১৯ জুন দিবাগত মধ্য রাত শনিবারে মামুনের নিজ বাড়ি কালিয়াকৈরের টেংলাবাড়ি ( সাহেব বাজার ) এলাকা থেকে আটক করা হয়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার আফজাল হোসেন জানান, এস আই মোর্শেদ গত রাতে ওয়ারেন্ট ভূক্ত আসামী মামুন কে আটক করে থানায় সোপর্দ করেছেন।
মামুনের নামে দুইটি মামলা রয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ১৬৯/১৯ এবং অন্যটি গাজীপুরের জয়দেবপুর সদর থানার মামলা নং ৭০(৯)১৮। এ ব্যপারে এস আই মোর্শেদ জানান, ইমরুল হাসান মামুনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২