প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২১, ১:০৩ এ.এম
কালিয়াকৈরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
![]()
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে রহিমা বেগম(৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার চান্দরা পলান পাড়া এলাকা থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত রহিমা সিরাজগঞ্জ জেলার,কাজীপুর উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। জানা যায়,কালিয়াকৈর উপজেলার চান্দরা পলান পাড়া এলাকায় মোশারফের বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। বুধবার রাতে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে রহিমার লাশ গলায় উড়না পেঁচানো অবস্থায় ফানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২