মোঃ ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর থানার নবাগত অফিসার ইনচার্জ মো.আকবর আলীর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় কালিয়াকৈর থানা চত্বরে মতবিনিময় সভায় তথ্য সংক্রান্ত , আইন শৃঙ্খলা , মাদক নিয়ন্ত্রণ, এলাকায় শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে সঠিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, সহ-সভাপতি মো.ইউনুস আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক এম.তুষারী, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮