মো.ইমরান হোসেন ,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও জাতীয় শাপলা এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান - ২০২১ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা সদরে লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া ।
উপজেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে স¦ীকৃতিপ্রাপ্ত লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা এ্যাওয়ার্ড প্রাপ্ত এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন , বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খাঁন ,উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম সহ বিভিন্ন ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসারগণ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮