মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বর্ষার শুরুতেই বিভিন্ন খালবিল, জলাশয় ও নদীতে চলছে বিভিন্ন প্রজাতির মা-মাছ ও মাছের পোনা নিধন। কারেন্ট জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে মা-মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছে ।
উপজেলার বগাবাড়ি , ফলিমারা চানপাত্বা, কৈডাঙ্গা সহ কয়েকটি বিল ও জলাশয় ঘুরে এ চিত্র দেখা যায় । বর্ষা মৌসুম শুরু হওয়ার পর এলাকার বিল, খাল, জলাশয় এবং নদীতে মা-মাছ পোনা দিতে শুরু করে । dসুত্রাপুর ইউনিয়নের টালাবহ ও ভাউমান এলাকার অন্তত সাত জন ব্যক্তি অভিযোগ করেন, এলাকার জেলে এবং সৌখিন মৎস্যজীবীরা চায়না জাল, কারেন্ট জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে খালবিল, জলাশয় এবং নদনদীতে অবাধে মা-মাছ এবং মাছের পোনা নিধন করে হাটবাজারে বিক্রি করছেন। ঢালজোড়া এলাকার গিয়াস উদ্দিন বলেন, বিভিন্ন এলাকায় মা-মাছ এবং মাছের পোনা শিকার করে একটি অসাধু চক্র হাটবাজারে বিক্রি করছে। এসব দেখার কেউ নেই।
উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, আমাদের মৎস্য সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে। ২৯ জুন বুুধবার সকাল আটটা থেকে মকস বিলে ৩ টি ট্রলার নিয়ে দুপুর দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬০ টি চায়না জাল, ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ সহ ৫৬ টি ধর্মজাল স্হাপনা সহ বিনষ্ট করা হয়। জব্দকৃত চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮