মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর ভুলোয়া এলাকায় কিশোর গ্যাংএর হামলায় তিন জন আহত ও তাদের ব্যবহৃত মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।এ ব্যপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাফি ও তার দুই বন্ধু মিলে উপজেলার মকশ বিলে ঘুরতে যায়। ঘুরে বেড়ানোর পর তারা তিন বন্ধু মিলে একটি মটরসাইকেল যোগে সফিপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ভুলোয়া রেল ক্রসিং এর সামনে আসলে কিশোর গ্যাংএর লিডার ছিদ্দিকের নির্দেশে আসিফ (১৯), তুষার(১৮),সালমান (২৫)সহ আরও দশ বারো জন লাঠিসোঠা ও ধারালো অস্ত্র সহ রাফি ও তার দুই বন্ধুর মটরসাইকেল থামিয়ে এলোপাথাড়ি মারপিট করে ও মটরসাইকেল ভাংচুর সহ নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগকারী মতিউর রহমান বলেন, আমার ছেলে রাফি সহ ছেলের বন্ধুদেরকে বিবাদীরা প্রাণ নাশের হুমকি পর্যন্ত দিতেছে। তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবী করেন।
এ ব্যপারে মৌচাক ফাড়িতে কর্মরত এস আই আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮