মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ।।
কালিয়াকৈরে অগ্নিদগ্ধ মুক্তা বেগম ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মহিলা শ্রমিক মুক্তা বেগম (৩২) অগ্নিদগ্ধ হয়ে ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু বরণ করেন ।
মুক্তা বেগম (৩২) দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার রুদ্রানী গ্রমের মো. শহিদুল ইসলামের মেয়ে । আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারো টায় মরদেহ নিজ গ্রমের বাড়িতে দাফন করা হয়েছে।
পারিবারিক সুত্র জানায় , কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডে কাঠালতলা - সাহেব পাড়া মহল্লায় আব্দুল জলিল মিয়ার বাসার ভাড়াটিয়া মুক্তা বেগম (৩২) ২৯ ডিসেম্বর বুধবার ভোর ৫ টায় সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে শরীরে আগুন লাগে ।
এক পর্যায়ে তার ডাক চিৎকারে পার্শ্ববর্তি কক্ষের জহুরুল ইসলাম (৬০) এগিয়ে আসলে মুক্তা বেগমের সমস্ত শরীরে আগুন দেখে সেও বাঁচাও বলে চিৎকার করে ।
ফলে অন্যান্য কক্ষের ভাড়াটিয়া লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । দ্রুত মুক্তা বেগমকে পার্শ্ববর্তি সফিপুর মর্ডাণ হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয় ।
মুক্তা বেগম (৩২) ৬ দিন দগ্ধ অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান । সে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানায় সিনিয়র অপারেটর মহিলা শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন । মুক্তা বেগমকে উদ্ধারকারী জহুরুল ইসলামের (৬০) দুই হাত আগুনে ঝলছে গেছে । এব্যারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮