মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর কালামপুর রেইললাইন পাকারমাথা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান ভষ্মিভূত হয়েছে।
নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আজ সোমবার রাত ৮ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।
আগুন পুরোপুরো নিভানো সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮