মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল নেতা নূর আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আ. রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর বাজার ত্রি -মোড়ে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীর মুক্তিোদ্ধা মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খাঁন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক রেয়াজুল হান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো.মজিবুর রহমান, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান মাস্টার, সাবেক চেয়ারম্যান এডভোকেট জাকির হোসেন প্রমুখ,
অপরদিকে কালিয়াকৈর কলেজ রোড সাহেব বাজার এলাকায় পৃথক সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী ছায়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম, বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম- সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। কালিয়াকৈরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির স্মরণকালের নেতা-কর্মিদের শান্তিপূর্ণ সমাবেশ ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮