মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর নামক এলকায় সোমবার দুপুরের দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভেতরে একটি নতুন ইউনিটে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেনটাল ইউনিটে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও মির্জাপুরের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮