প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৯:০২ পি.এম
কালিয়াকৈরে সাবেক মেয়র মজিবুর রহমানের সংবাদ সম্মেলন

মো: ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলন করেছেন। কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় মেয়র মজিবুর রহমানের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেন, আমার সম্পর্কে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদটি প্রচার করেছে।
তিনি আরও বলেন, আমি গাজীপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য জনগণ খুব ভালোভাবেই জানে। এ সময় তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার না করার আহ্বান জানান, প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২