মো, ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে রিকশা চালক নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক ইসহাক পারমানিক ( ৪২) ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় ফরিদপুর সদর উপজেলার শ্যামসুন্দর এলাকার জয়নুদ্দিন পারমানিকের ছেলে ইসহাক পারমানিক।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কোনাবাড়ী সালনা হাইওয়ে থানা পুলিশ (উপ পরিদর্শক) আশরাফুল আলম। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮