প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ১:২১ পি.এম
কালিয়াকৈরে ব্যারিষ্টার নাজমুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার নাজমুল হুদার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ম্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার-১৯ ফেব্রুয়ারি-বাদ আসর বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার নাজমুল হুদার ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এউপলক্ষে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ম্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.শাহজাহান মিয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সংস্থার সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান, সহ-সভাপতি মো. ইউনুস আলী, কোষাধ্যক্ষ মো. কেরামত আলী , মো. আজহারুল ইসলাম, আমিনুল ইসলাম ,জাহাঙ্গীর আলম শরীফ, মহসিন উজ্জামান দূৰ্জয় , আশিকুর রহমান, মোঃ মনিরুজ্জামান , দেওয়ান মাহবুল আলম পনির প্রমুখ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২