মো. ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার হলরুমে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮