প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৮:১৯ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল এবং সভা করেছে।
২৮নভেম্বর শনিবার বিকেলে পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ-সভাপতি হাজি আব্দুর রফিক প্রমুখ।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পূর্বাচলের ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকা প্রদক্ষিণ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২