প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:০৭ পি.এম
কারো উপর প্রতিশোধ নয় আমরা দেশের জন্য কাজ করবো শ্রীপুরে বেগম সেলিমা রহমান

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিনা রহমান বলেছেন, কারো উপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একটি দল বেহেস্তের টিকিট দিয়ে ভোট নিতে চায়। তাদের থেকে সতর্মাক থাকতে হবে। শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরাম এর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
'সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার '- বিষয়ক এ নারী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানাজ ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান প্রমূখ।
সমাবেশকে কেন্দ্র করে উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে সকাল হতে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই পুরো স্কুল মাঠ জুড়ে হাজার হাজার নারীতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সেলিমা রহমান নারীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিলো। সে ভোটাধিকার ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমান। আর সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-১ আসনে আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে হবে। নিপুন রায় চৌধুরী বলেন আমাকে পুলিশ রিমান্ডে নিয়ে বার বার জিজ্ঞাসা করছেন আপনি হিন্দু হয়ে কেন বিএনপির দল করেন। আমি বলেছি আমার বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা- ২ আসনের বিএনপির সাবেক এমপি।নিপুর রায় চৌধুরী আরো বলেন তারেক জিয়ার নির্দেশ ধানের শীষের বিজয় হলে ঘরেঘের একটি করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২