বিনোদন ডেস্ক,
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জনে সরগরম বলিপাড়া। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কারিনার ননদ ও সাইফ আলি খানের বোন সাবা আলি খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার ওই ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে সাবা বলেন, বিমানবন্দর থেকে ফেরার সময় কারিনাকে বেশ স্লিম দেখালেও জিম থেকে বের হওয়ার সময় ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে তাকে অন্যরকম দেখাচ্ছে। এ কারণেই তাকে অন্তঃসত্ত্বা ধরে নেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
সাবা আরও বলেন, গুঞ্জন না ছড়িয়ে প্রত্যেককে নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত। কিছু বিষয় ব্যক্তিগত রাখাই ভালো এবং সেগুলো নিয়ে অযথা অনুমান করা উচিত নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ কারিনা অন্তঃসত্ত্বা বলে দাবি করলেও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিষয়টি তেমন কিছু নয়।
উল্লেখ্য, ২০১৬ সালে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর এবং ২০২১ সালে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীরের জন্ম হয়। সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন এই তারকা দম্পতি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮