আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে তাকে দ্রুত ঢামেকে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, অসুস্থতার কারণে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল আহমেদ মজুমদার বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮