এস এম রনি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বাজারে আজ বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি পদপ্রার্থী মেহজাবিন লাকী দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণ করেন। তিনি স্থানীয় জনসাধারণের মধ্যে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে দুইটি লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে মেহজাবিন লাকীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের মুড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান, বিএনপির মূল দলের সহ-সভাপতি জাহাঙ্গীর, এবং রূপগঞ্জ সার্ভেয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ।
স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই মেহজাবিন লাকীকে উদ্দেশ্য করে বলেন, "আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি।" তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের আশ্বস্ত করেন।
মেহজাবিন লাকী বলেন, “ইনশাআল্লাহ, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এদেশে আর থাকবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে সুস্থ ও উন্নত পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক তেমনভাবেই মেহজাবিন লাকী জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখছেন।”
জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে সিক্ত হয়ে মেহজাবিন লাকী বলেন, “আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮