এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর এলাকায় শান্তিপূর্ণ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে নৈরাজ্য, সহিংসতা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধের দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ মিছিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮