পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালী উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে কাউখালীর বেকুটিয়া সেতুর ওপারে উত্তর শিয়ালকাঠী নতুন বাজার বেপারী বাড়ীর সামনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশা চালক আলমগীর হোসেন (৫০), এবং দুই যাত্রী রিফাত হোসেন (২২) ও স্মৃতি (১৮)। তারা সবাই কাউখালী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮