মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় কঁচা নদীর বেকুটিয়া প্রান্ত থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে কঁচা নদী থেকে ৩ জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নিবার্হী অফিসার রেহেনা আক্তারের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জেলে জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন ও মোঃ মইনুদ্দিন। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮