মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে রণজিৎ চন্দ্র মাঝি (৫৪)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রণজিৎ চন্দ্র মাঝি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,
"মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮