মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে উপজেলার তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আরও দুটি ইউনিয়নে আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া ঘূর্ণিঝড়ে শিয়ালকাঁটি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে বিদ্যুতের অন্তত পাঁচটি খুঁটি ভেঙে পড়েছে এবং অসংখ্য তার ছিঁড়ে গেছে। এছাড়া শিয়ালকাঁটি, চিড়াপাড়া পারসাতুরিয়া ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঝড়ে প্রায় ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হাসপাতালসহ বিভিন্ন জরুরি সেবাখাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে কাউখালী পল্লী বিদ্যুতের ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, “ঘূর্ণিঝড়ে কাউখালীতে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮