পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার কলমাকান্দায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুরশেদুল হক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রিপন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃষকদের মধ্যে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃষকদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় কৃষক শাহানুর মিয়া, কৃষাণী নাজমা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮