তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
'আগামীর সৃজনশীল বাংলাদেশ গড়তে আলোকিত মানুষ দরকার। সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত মানুষেরাই আগামীতে সৃষ্টিশীল দেশ গড়বে'- শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ৫ দিনব্যাপি সমুদ্র বই উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন উৎসবের উদ্বোধক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
কক্সবাজারের সর্বপ্রথম বুকশপ ইস্টিশনের আয়োজনে সমুদ্র বই উৎসবের উদ্বোধনী পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহামদ নজিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাসুম বিল্লাহ, সাংবাদিক ও সংস্কৃতিজন মোহাম্মদ আলী জিন্নাত, কবি ও কথাসাহিত্যিক মানিক বৈরাগী, কবি আলম তৌহিদ, ইস্টিশনের পরিচালক অনুরণন সিফাত প্রমুখ।
আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন- চট্টগ্রামের শিল্পী আরিফ আবদুল্লাহ ও শিল্পী প্রীতম শুভ।
শুক্রবাব থেকে শুরু হওয়া সমুদ্র বই উৎসব চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। বই উৎসবের প্রতিটি পর্বে রয়েছে সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলা। #
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮