প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:২৮ পি.এম
কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল দোকান, উচ্ছেদের নির্দেশ পরিবেশের

তৌহিদ বেলাল,
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উ*চ্ছেদের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদন অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজারের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। এই এলাকায় বন উজাড়, বন্যপ্রাণি ধরা, ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন, দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ। এছাড়া, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তনও করা যাবে না। এইসব স্থাপনা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এতে পরিবেশবান্ধব পর্যটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২