নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজার শহরের এন্ডারসন রোডস্থ আবাসিক হোটেল সৌদিয়া থেকে মো. হানিফ (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হানিফ সিকান্দার কাজীর ছেলে। তার স্থানীয় ঠিকানা ঢাকার মিরপুর বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের এক স্টাফ কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮