তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার নাগরিক ফোরামের সভায় বক্তারা বলেছেন- শহরের বর্জ্য দিয়ে ভরাট করার ফলে বাকঁখালি নদী একদিকে মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে অবৈধভাবে জবরদখল করা হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীতে নিশ্চিহ্ন হয়ে যাবে জেলার প্রধান এই নদী। তাই বাকঁখালি'র দূষণ ও দখল রোধে সকলকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।
২৪ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত পাহাড়, নদী, সৈকত ও মাদকের ভয়াবাহতার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, মহাসচিব এএম আনোয়ারুল হক, সাংবাদিক সামশুল হক শারেক, সহসম্পাদক ও জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, সহসভাপতি মোর্শেদুর রহমান খোকন, নির্বাহী সদস্য সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, অ্যাডভোকেট আবুল কালাম, বিচ টিভির প্রধান মোহাম্মদ সোহেল এবং নাগরিক ফোরামের ঈদগাহ উপজেলা আহ্বায়ক কামরুল আহসান বাবু।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮