তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার জেলা সংবাদপত্র হকার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে টানা পঞ্চমবারে সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। এছাড়া সহসভাপতি বরুন চক্রবর্তী ও জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক কামাল কোম্পানি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহেদ ওসমান, প্রচার সম্পাদক খোরশেদ আলম, কার্যকরি পরিষদের সিনিয়র সদস্য বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসাইন দেলু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আপনকণ্ঠ’র প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোছাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার আবুল আলা। বিশেষ অতিথি ছিলেন সৈকত পেপার এজেন্সির পরিচালক অর্জুন দাশ। উপস্থিত ছিলেন, চকরিয়া হকার সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক আজমীর উদ্দিন, কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মনিরুল কাশেম
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮