প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৬:৫৩ পি.এম
কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

কক্সবাজার অফিস,
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নে দিক নির্দেশনা দেন। এ ছাড়া এসব কার্যক্রম আরও গতিশীল করতে
সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।
এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় বনবিভাগের জমিতে অবৈধ বসতি উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ, বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পোল্ডার, বেড়িবাঁধ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এর আগে তারুণ্য উৎসব- ২০২৫ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২