প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ৬:৪৩ এ.এম
কক্সবাজারে ৫০ হাজার ইয়ারসহ ৪১০ ক্যান বিয়ার জব্দ আটক এক।।

নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক অভিযান চালিয়ে ৪ শ ১০ ক্যান ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোরে কোস্ট গার্ড পুর্ব জোনের বিসিজি ষ্টেশন টেকনাফের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কেরুন তলী এলাকা অভিযান চালায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে এসব বিয়ার জব্দ করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস,এম,তাহসিন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছুড়িপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২