প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৪, ৩:৫৯ এ.এম
কক্সবাজারে ১০ মামলার আসামী ৩টি অস্ত্রসহ গ্রেফতার।।

নুর মোহাম্মদ
কক্সবাজার।।
নাশকতাকারীদের অস্ত্র সরবরাহকারী শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা কে ৩টি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫'র সদস্যরা।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় তৈরী ২টি ওয়ানশুটারগান, ১টি এলজি ১টি ধারালো চাকু এবং ৫টি সিগন্যাল বাতি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান শুক্রবার -৫ জানুয়ারি-র্যাব-১৫ সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে ৩টি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা -৪৪-র পৈত্রিক বাড়ি কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া হলেও বিগত কয়েক বছর ধরে সে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় বসবাস করে আসছিল।
তিনি ফজলুল হকের পুত্র।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতাকারীদেরকে ১৫ থেকে ২০ হাজার টাকা অর্থের বিনিময়ে অস্ত্রগুলো সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মহেশখালী ও চকরিয়া থানায় ১০টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২