প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:২৭ পি.এম
কক্সবাজারে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই

কক্সবাজার অফিস:
কক্সবাজারে পণ্যের গুণগত মান যাচাই, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের আওতায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। সোমবার কক্সবাজার শহরের কলাতলী, সুগন্ধা, হোটেল-মোটেল জোনসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের অভিজাত হোটেল-রেস্তোরাগুলোতে বেকারি পণ্যের অনুকূলে সিএম, পিসিআর সনদ গ্রহণসহ মাফিন কেক, চকোলেট কেক ইত্যাদি পণ্যের ব্রান্ড সংযোজনের পরামর্শ প্রদান করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন বিএসটিআই, কক্সবাজার-এর ফিল্ড অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম ও পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক।
এছাড়া অভিযান চলাকালে একটি জুয়েলারি দোকানকে ওজন ও যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২